শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিমের সংবাদ সম্মেলন

আমাকে হেয়প্রতিপন্ন করতে গোপনে কেউ ভিডিও ধারন করে ছড়িয়ে দিয়েছে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম
আমাকে হেয়প্রতিপন্ন করতে গোপনে কেউ ভিডিও ধারন করে ছড়িয়ে দিয়েছে

কচুয়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম সরকার।

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম সরকার সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সাচার বাজারে লিখিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম সরকার দাবী করেন, সাচার বাজার এলাকায় নির্মিত ঔষধ ফ্যাক্টরী আমার স্ত্রীর বড় ভাইয়ের। ওইদিন আমি ফ্যাক্টরীর চলমান কাজের তদারকি করতে যাই।

এসময় কাজের অনিয়ম নিয়ে কর্মচারীর সাথে কথা কাটাকাটি ও তর্কবির্তক হয়। যেহেতু ঔষধ ফ্যাক্টরীটি আমার আত্মীয়ের তাই চাঁদা চাওয়ার প্রশ্নই উঠে না। একটি কুচক্রী মহল গোপনে ভিডিও ধারন করে আমাকে সামাজিক ও রাজনৈতিক হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করেন। যা মূলত মিথ্যা ও ভিত্তিহীন। আমরা যেহেতো পরস্পর আত্মীয় তাই বিষয়টি স্থানীয়ভাবে নিজেদের মধ্যে মিমাংসীত হয়েছি।

সংবাদ সম্মেলনে ফ্যাক্টরী কর্মকর্তা সাফায়েত হোসেন, ভগ্নীপতি আব্দুর রশিদ, ভাই ফারুক হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital