বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্কুল ঘেঁসে ইটভাটা : স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ১:২৬ পিএম
মতলব উত্তরে স্কুল ঘেঁসে ইটভাটা : স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা ঘেঁসে মতিন-মনোয়ারা ব্রিকস ফিল্ড গড়ে তোলা হয়েছে। ইটভাটার কালো ধোয়া ও কয়লা পোড়ার গন্ধে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইন ২০১৩ মানছে না ইটভাটা মালিকরা। কৌশলে আইন অমান্য করে ইট প্রস্তুত করছে ও ভাটা স্থাপন করছে। আর এসব দেখেও না দেখার মত নিরব ভূমিকায় উপজেলা প্রশাসন। গত কয়েক বছরের মধ্যে কোন ইটভাটায় প্রশাসনের কোন বিস্তার দেখা যায়নি।

উপজেলার নয়াকান্দি-গোপালকান্দি এলাকায় বেরীবাঁধে পাশে গড়ে উঠেছে একটি ইটভাটা। তারই ২০ গজের মধ্যে ‘মতিন-মনোয়ারা ব্রিকস্’ নামে একটি নয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। স্কুল ঘেষে আইন অমান্য করে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এতে করে কোমলমতি শিশুরা প্রতিনিয়তই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। সুরক্ষা পাচ্ছে না এলাকাবাসীও। ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইন ২০১৩ বলা আছে, যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোন ইটভাটা স্থাপন বা ইট প্রস্তুত করা যাবে না। এবং ইট পোড়ানোয় কোন কাঠ বা গাছ ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওই ইটভাটা স্কুল সংলগ্ন স্থানেই করা হয়েছে। আইন অমান্য করে শিশু শ্রমিক ব্যবহার করছে।

সরেজমিনে এসব চিত্র দেখা গেছে। এসময় স্কুল শিক্ষক, এলাকাবাসী ও অভিভাবকরা বলেন, এই ইটভাটা স্থাপনের সময় আমরা অনেক বাধাঁ দিয়েছি, কিন্তু প্রভাবশালীদের ব্যবহার করে ইটভাটা গড়ে তোলা হয়েছে। ইটভাটার ধোঁয়া ও পোড়া দুর্গন্ধে প্রতিনিয়িত স্কুলের শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছে। এলাকার মানুষের কাছে এখন অসহ্য হয়ে ওঠেছে ‘মতিন-মনোয়ারা ব্রিকস্’ এর কার্যক্রম। আশে পাশের বাড়িগুলোতে বসবাস করা এখন মৃত্যু ঝুঁকি হয়েছে উঠেছে। এভাবে চলতে থাকলে মানুষ দ্রুত আশ পাশের মানুষ দ্রুত স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশংক করছে এলাকাবাসী। তাদের দাবী, দ্রুত এই ইটভাটা উচ্ছেদ করে স্কুল শিক্ষার্থী এলাকাবাসীকে মুক্তি দেওয়া হোক।

Model Hospital

এ ব্যাপারে কথা বলতে ইটভাটা মালিককে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। কে এই ইটভাটার মালিক তা বলতে চান নি দায়িত্বে থাকা ম্যানেজার কামাল হোসেন। ‘মতিন-মনোয়ারা ব্রিকস্’ এর ম্যানেজার কামাল হোসেন বলেন, আমরা কোন আইন অমান্য করিনি। সব আইন মেনেই ইটভাটা স্থাপন করেছি ও ইট তৈরি করছি।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, কোন ইটভাটা যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ওই ইটভাটা যদি স্কুল সংলগ্ন হয়ে থাকে, তাহলে উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হবে। যদি এমন কিছু পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital