বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জামায়াতের ওয়ার্ড, ইউনিট সভাপতি সেক্রেটারীদের বার্ষিক পরিকল্পনা ওরিন্টেশন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৬ পিএম
কচুয়ায় জামায়াতের ওয়ার্ড, ইউনিট সভাপতি সেক্রেটারীদের বার্ষিক পরিকল্পনা ওরিন্টেশন
কচুয়া উপজেলা ও পৌরসভা শাখার বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম  ২০২৫ সম্পন্ন হয়েছে।
উপজেলার বিশ্বরোডে জমজম হোটেলে গতকাল সকাল থেকে দিনব্যাপী এ ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি হুসেবে উপস্থিত থেকে বতব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, তিনি তার বক্তব্যে বলেন,”আমরা ভোটের সময় ভোট কিনতে চাইনা, মানুষের হৃদয় জয় করে আগামী নির্বাচনে জয়লাভ করতে চাই”।
তিনি আরো বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দ্বীন বিজয়ের নির্বাচন”।
উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের মেনবাহ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকি’র পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো: শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা শাখার আমীর  কচুয়ার কৃতি সন্তান মো: শাহাদাত হোসাইন, কচুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো: সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মো: জাকিরুল্লাহ শাজুলী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।