বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন
দেশের দশ গুণিব্যক্তি পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুরস্থ গ্র্যান্ড সিটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

এসময় তিনি বলেন, দুই বছরের পুরস্কার এক সঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৩-এ কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন। ২০২৪-এ কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য দেন উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

সংগঠনের সভাপতি আয়শা আক্তার রুপার বলেন, এ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়ার চেষ্টা করবো।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজন সম্পন্ন হবে।

Model Hospital

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এর আগে জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, শাহেদ কায়েস, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, ফারুক সুমন, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ, প্রত্যয় হামিদ, সৈয়দ শিপুল ও রহমান হাবিবসহ অনেক গুণিজনের হাতে উঠেছে এ পুরস্কার।

এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।