বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে গর্ভবর্তী নারীকে মারধর, আহত- ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম
কচুয়া বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে গর্ভবর্তী নারীকে মারধর, আহত- ৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা পরহাদ, সুমি ও রোজিনা ।

কচুয়া বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত হয়েছেন ৫ জন।

শনিবার সন্ধ্যায় উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মারামারির ঘটনায় আহত সুমির বাবা আঃ মমিন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, পালগিরি গ্রামের মিজি বাড়িতে জয়নাল মিজির সঙ্গে তার ভাতিজা সাদ্দাম হোসেনের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রবাসী সাদ্দাম হোসেন তার ফুফু সাহেরা বেগমের অংশীদারিত্ব সম্পত্তি ক্রয় করে। ওই সম্পত্তি নিয়ে শনিবার দুপুরে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসি বৈঠকে সাদ্দামের ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দেন শালিসদাররা এবং বিরোধ মীমাংসা করে দেন। শালিসি বৈঠক শেষে সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল মিজি, তার মেয়ে রিনা বেগম, রত্না, ফেরদৌসী, নাতি সাব্বির দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সাদ্দামের মা, স্ত্রী রোজিনা, বোন সুমি ও ফরহাদের উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ।

তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের হসপিটালে ভর্তি দেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Model Hospital

সাদ্দাম হোসেনের স্ত্রী রোজিনা বেগম বলেন, শালিসি বৈঠক শেষে সন্ধ্যায় জয়নাল মিজি সহ তার মেয়ে রিনা ও বোনেররা মিলে আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

অন্যদিকে এব্যাপারে বিবাদী জয়নাল মিজি ও তার মেয়ে রিনা গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগোযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের থেকে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital