বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টপসয়েল লুন্ঠন করে ফসলি জমিন ধ্বংসে মেতে উঠেছে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪২ পিএম
শাহরাস্তিতে টপসয়েল লুন্ঠন করে ফসলি জমিন ধ্বংসে মেতে উঠেছে
শাহরাস্তিতে কতিপয় মাটি খেকু ফসলি জমিনের টপসয়েল বেকু দিয়ে কেটে লুন্ঠনে মেতে উঠেছে।
সম্প্রতি উপজেলার চিতোষী পূর্ব ইউপির ৬ নং ওয়ার্ডের বেততলা মৌজার ফসলি মাঠের জমিনের টপসয়েল কাটার এ ঘটনা ঘটেছে। r
ক্ষতিগ্রস্ত কৃষক এলাকাবাসী জানান, ওই মৌজার ১৫৪ বেততলা, দাগ নং ১৩২, ১৩৩, ১৩৪ এলাকার ৩ ফসিল কৃষি জমির মাঠের প্রায় ১শ’ শতক জমিনের পর্যায়ক্রমে টপসয়েল কেটে মাটি লুন্ঠনের ঘটনা ঘটছে।
ভুক্তভোগীরা তাদের ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করলে, পুলিশ গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।
এ ছাড়া এ বিষয়ে উপজেলা সহকারি ভূমির কার্যালয় থেকে অভিযুক্তদের মাটিকাটা ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওই গ্রামের নজির মিয়ার পুত্র মোহন, মোবারক হোসেনের পুত্র তবারক হোসেন, আক্কাছ মিয়ার পুত্র চৌধুরী এবং রুহুল আমিন এর পুত্র শিপন এবং চান্দল গ্রামের এলুমিয়ার পুত্র মোহন মিজি এ টপসয়েল মাটি ক্রয় করছেন বলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেন।
ওই কাজে মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের বেকু মালিক ফিরোজ মিয়া এবং বেতলা গ্রামের ফসলি জমিনের টপসয়েল মাটি বিক্রেতা হিরন মিয়া সহযোগিতা করছে।
বর্তমানে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মমতাজ উদ্দিন, আবদুল বারী, দেলোয়ার হোসেনসহ অসংখ্য কৃষক গণমাধ্যমকে জানান, ওই মাটি খেকু চক্র দিনের বেলায় মাটিকাটা বন্ধ করে।
সমগ্র রাত ব্যাপী হাইড্রোলিক ড্রাম ট্রাক লাগিয়ে বেকু দিয়ে এ মাটি লুণ্ঠন করছে। এতে ওই মাঠের প্রায় ফসলি জমিন চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন বিষয়টি (মাটিকাটা) এখনই বন্ধ করা না হলে আসন্ন বোরোধান মৌসুমে এ ফসলি মাঠটি চাষাবাদ শূন্য হয়ে পড়বে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital