বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার আছিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি জাবের মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম
কচুয়ার আছিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি জাবের মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ

সভাপতি জাবের মিয়া ও সম্পাদক ফয়েজ উল্লাহ।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরী আছিয়া খাতুন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে (১৭ ফেব্রুয়ারি ২০২৫) ফাউন্ডেশনের মিলানয়তনে এ কমিটি গঠন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়াকে সভাপতি ও মোঃ ফয়েজ উল্লাহ্ধসঢ়; খন্দকার সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত করা হয়।

নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিব। প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মকবুল হোসেন ও মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির হোসেন, অর্থ সম্পাদক মোঃ কামরুল হোসেন, দপ্তর সম্পাদক কাজী মোঃ মোজ্জামেল হোসেন।

Model Hospital

এক প্রতিক্রিয়ায় আছিয়া খাতুন ফাউন্ডেশনের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়া বলেন, আমি বিগত ৪ বছর কাজ করেছি, সফলতা ও ব্যর্থতা এলাকার মানুষ বিচার করবে। বর্তমানে আমাকে আছিয়া খাতুন ফাউন্ডেশনের পুর্ন নির্বাচিত সভাপতি করাতে আমি মনে করেছি এই সম্মান আমাকে না বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয়েছে। আমি অতীতে যেভাবে চেষ্টা করেছি এতিমদেরকে নিজের ছেলে মেয়েদের মতো দেখে রক্ষণা বেক্ষন করবো ইনশাআল্লাহ্।

আমি যতদিন সভাপতির দায়িত্বে আছি চেষ্টা করবো সুন্দর ভাবে পরিচালনা করতে।

আপনাদের সকলকের সহযোগিতা কামনা করছি।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।