বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রশাসনের উদ্যোগে তারুন্যের উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম
কচুয়ায় প্রশাসনের উদ্যোগে তারুন্যের উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ায় তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক মোড়ক উন্মেচন করে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

চাঁদপুরের কচুয়ায় জমকালো আয়োজনে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মোড়ক উন্মেচন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা। অনুষ্ঠানে দেশবরণ্যের শিল্পী ও স্থানীয় শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন মাতিয়ে তোলেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি,কৃষি অফিসার মেজবাহ উদ্দিন,কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাওকাত হোসেন সুমন,সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার,জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কামারুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital