বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার বিদায় ওসিকে সংবর্ধনা ও নতুন ওসিকে বরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫২ পিএম
কচুয়ার বিদায় ওসিকে সংবর্ধনা ও নতুন ওসিকে বরণ

কচুয়ায় কচুয়া থানার পক্ষ থেকে সদ্য বিদায়ী ওসি এম.আব্দুল হালিমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন,সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল রিজ‌ওয়ান সাঈদ জিকু ও নবাগত ওসি আজিজুল ইসলাম।

কচুয়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামকে বরণ ও সদ্য বিদায়ী এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ম‌ঙ্গলবার সন্ধ্যায় কচুয়া থানায় এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়। কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হকের সভাপতিত্বে ও এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়ার সার্কেল) রিজ‌ওয়ান সাঈদ জিকু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী ওসি এম আব্দুল হালিম,নবাগত ওসি আজিজুল ইসলাম।

সদ্য বিদায়ী ওসি এম.আব্দুল হালিম স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, কচুয়ার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।

Model Hospital

নবাগত ওসি আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি কচুয়া উপজেলার মানুষের সেবা করতে এসেছি। আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, যে কোন সেবা প্রার্থীদেরকে সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।

আলোচনা শেষে থানার কর্মরত অফিসার ও সদস্য সহ অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।

কচুয়া থানার পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবাগত ওসি আজিজুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital