বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তানভীরের ফুটবল খেলার স্বপ্ন ভঙ্গ করে প্রা ণ নিল ট্রাক !

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩০ পিএম
শাহরাস্তিতে তানভীরের ফুটবল খেলার স্বপ্ন ভঙ্গ করে প্রা ণ নিল ট্রাক !

ঘটনাস্থল থেকে জব্দ ট্রাকটি

শাহরাস্তিতে শিশু তানভীর হাসানের (৮) ফুটবল খেলার সপ্ন ভঙ্গ করে প্রাণ কেড়ে নিল ড্রামট্রাক।
মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দারা জানায়, শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের পুত্র নিহত শিশু তানভীর হাসান।
ওই দিন তানভীর স্কুলের লেখাপড়া শেষ করে বিকেলে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলতে বাসার সামনের রাস্তায় নেমে আসে।
একপর্যায়ে তার বলটি রাস্তার অপর পাশে চলে গেলে সে বলটি আনতে রাস্তা অতিক্রম করছিল। ওই সময় (শুচিপাড়া -শাহরাস্তি গেইট) সড়কেরআবুল হাসনাত এর বিল্ডিংয়ের সামনে কালিবাড়ী বাজার থেকে ছেড়ে আসা দ্রুত গতিতে একটি ডামট্রাক যাহার রেজিঃনং-চাঁদপুর-শ-১১-০০২৪ শিশুটিকে প্রচন্ড গতিতে পিষ্ট করে চলে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত তানভীর হাসান বিয়াম ল্যবরেটরী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের ২ পুত্র,  ও ১ কন্যা সন্তান রয়েছে।
নিহত তানভীর হাসান সবাইর বড়।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও ঘাতক ড্রাম ট্রাক জব্দ করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার  জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।