বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম
জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ
চাঁদপুরের হাজীগঞ্জে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন।
শিক্ষক ফেরদাউস আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি, বিশেষ অতিথি ছিলেন কাঁকৈরতলা জনতা কলেজ অধ্যক্ষ মনিরুর হক পাটোয়ারী, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবু   ইউছুপ, ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাফেজ আহমদ কাঞ্চন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আমিন মিয়া, দাতা সদস্য গোলাম মোস্তফা মিয়া প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুহির বেগম।
সবশেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের কন্ঠে দেশাত্মবোধক গান ও বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital