বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বনশ্রীর ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম
বনশ্রীর ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

গত রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ সোমবার রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ কালের কণ্ঠকে বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়।

এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।’

এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার আজ সোমবার সাংবাদিকদের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে বাসার সামনে যাই। দারোয়ানকে বাসার গেট খুলতে বলি।

Model Hospital

কিন্তু দারোয়ান গেট খোলেনি। এমন সময় দেখি, তিনটা মোটরসাইকেল আসতেছে, এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলে। এটা দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয়। তখনো তারা আমাকে গুলি বা কুপিয়ে আহত করেনি।

আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি, কিন্তু সে গেট খোলেনি। আপনারা ভিডিওতে দেখছেন তখন তারা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। পরে আমাকে কুপিয়ে এবং গুলি করে আমার ব্যাগে থাকা ১৪০ থেকে ১৫০ ভরির মতো স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায়।’

ওই সময় বাসার গেট খুলে দিলে ছিনতাই বা গুলির ঘটনা ঘটত না বলে দাবি করেন তিনি।

ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে আনোয়ার বলেন, ‘আমি কাউকে চিনতে পারিনি।

তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান আকন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।