শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৭ পিএম
মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন

মতলব উত্তর উপজেলার সরকার নিবন্ধিত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব কর্তৃক ১৬ টিমের খেলার সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন হরিনা একতা প্রবাসী সংগঠন বনাম গালিম খাঁ ব্লাকসার্ক ঢাকা।

ঐ খেলায় ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন হরিনা একতা প্রবাসী সংগঠন।

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের দাতা সদস্য মো. শাহাদাত করিম সংগ্রাম চৌধুরীর সভাপতিত্বে এবং দুবাই প্রবাসী আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ।

স্বাগত বক্তব্য রাখেন, ইতালি প্রবাসী ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা রাসেল সরকার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সভাপতি কর্নেল (অবঃ) মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান লস্কর, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী মামুন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি তরুণ সংগঠক নাজমুল হাসান রোকন।

উল্লেখ্য, ফাইনাল খেলা অতি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আগত দর্শনার্থীদের কানায় কানায় ভরে গেছে মাঠ। গাছে বিল্ডিং এর ছাদের উপর উপছে পরা দর্শনার্থী লক্ষ্য করা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital