শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সাধারন সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৮ পিএম
শাহরাস্তি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সাধারন সভা
শাহরাস্তিতে উপজেলা পরিষদের  আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে সভার কার্য সম্পাদন হয়।
সভাপ্রধানের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যানজট নিরশনে ও জনগণের জান মাল রক্ষায় সংশ্লিষ্টের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া তিনি দুটি মিটিং এ উপস্থিতির বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয়  দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকছুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, ফরেস্ট অফিসার মোঃ তাজুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামসুল আরেফীন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহাজান, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোনায়েদুল কবির বাহাদুর, মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উত্তরের জহিরুল ইসলাম, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল প্রমূখসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital