বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ পিএম
কচুয়ায় পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কচুয়া পৌরসভার বর্ণাঢ্য শোভাযাত্রার একাংশ।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কচুয়া পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  পৌরসভার উদ্যোগে  বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
পৌরসভার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও  পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. নাসির আলম নসুর সঞ্চালনায় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল রানা, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম , উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভিন সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিনা আক্তারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
আলোচনা সভায় আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত কচুয়া বাজার তদারকি ও বাজারের যানজট নিরসনে করার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।