কচুয়ায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত
জাতীয় ভোটার দিবস উপলক্ষে কচুয়ায় বর্ণাঢ্য র্যালি।
“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় ৭তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে (২ মার্চ) কচুয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হাছান, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রাছেল, ইসমাইল হোসেন বিপ্লব, ডাটা এন্ট্রি অপারেটর আমিনুল ইসলাম, স্ক্যানার অপারেটর ইঞ্জিনিয়ার শামীম হোসেন, অফিস সহায়ক মো. বাসেদ মিয়া, মো. মাসুম হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিকা মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমসহ বিভিন্ন সেবা প্রদান করেন।









