বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সামাজিক সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ

কচুয়ায় আলোর পথে সংগঠনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:১৬ পিএম
কচুয়ায় আলোর পথে সংগঠনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়ায় সামাজিক সংগঠন ‘‘আলোর পথে’’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘‘আলোর পথে’’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বিভিন্ন মসজিদ,এতিমখানা,হাফিজিয়া মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে এতিম ও অসহায় শিশুদের মাঝে কুরআন কিতাবসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে ওই ইউনিয়নের বটতলায় জামে মসজিদের মাঠে ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক কবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট সমাজসেবক আজিজ উল্লাহ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাকসুদা ফাউন্ডেশনের যুগ্ন সমন্বয়ক ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আবু আব্দুল্লাহ নয়ন, সমাজসেবক ও বিএনপি’র নেতা আকতার মাহমুদ, ইউনিয়ন যুব দলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাধারন সম্পাদক মো.নাসির উদ্দিন প্রধান,সমাজসেবক জাকির হোসেন সুমন,মাও.আব্দুল গফর, আহসান পাটওয়ারী,যুবদল নেতা শাহ জালাল,আবু ইউসুফ প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

আলোর পথে সামাজিক সেবামূলক সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- বিদ্যালয়ের দরিদ্র ছাত্র ছাত্রীদের পড়ালেখা সামগ্রী বিতর, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের যথাসাধ্য সাহায্য প্রদান, দরিদ্র ও অসহায় মেয়েদের বিয়েতে সহায়তা প্রদান, বিভিন্ন দূর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদান, প্রাকৃতিক সকল প্রকার বিপর্যয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করা, দরিদ্র ও কর্মঠ ব্যক্তি কর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু শিবির স্থাপন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গঠন, বৃক্ষ রোপন কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital