শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবীন বিএনপি’র নেতা রহমত আলী আর নেই

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:২০ পিএম
কচুয়ায় প্রবীন বিএনপি’র নেতা রহমত আলী আর নেই

কচুয়ায় প্রবীন বিএনপি নেতা রহমত আলী জানাযায় অংশগ্রহনের মুসল্লিগন।

কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি নূরপুর গ্রামের অধিবাসী রহমত আলী (৭৫) আর নেই (ইন্না…..রাজিউন)।

রবিবার (২ মার্চ) সকালে তার নিজ গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ ছেলেসহ আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহি রেখে যান। একই দিনে বাদ জোহর নূরপুর পূর্বপাড়া গাউছুল আজম জামে মসজিদের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।

এ সময় জানাযায় অংশগ্রহন করেন,উপজেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট সমাজসেবক আজিজ উল্লাহ মাস্টার,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আবু আব্দুল্লাহ নয়ন,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, বিএনপি’র নেতা আব্দুর রহিম মেম্বার, আকতার মাহমুদ, ইউনিয়ন যুব দলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাধারন সম্পাদক মো.নাসির উদ্দিন প্রধান,সমাজসেবক জাকির হোসেন সুমন,মাও.আব্দুল গফর, আহসান পাটওয়ারী,যুবদল নেতা শাহ জালাল,আবু ইউসুফ,ছাত্রদন নেতা সবুজুর রহমান,মরহুমের আত্মীয়স্বজনসহ অসংখ্য মুসল্লিগন উপস্থিত ছিলেন। মরহুমের জানযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital