বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নীল কমলে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ২:৫৬ পিএম
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নীল কমলে বিক্ষোভ মিছিল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাইমচর উপজেলার ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাছের।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বুধবার বিকেলে ঈশানবালা বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রিপন সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান সউদ আল নাছের।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বেপারী, ইউপি সদস্য স্বপন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আল আমিন হাওলাদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন নীল কমল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুর্শিদা বেগম, সাধারণ সম্পাদক পারভীন বেগম, আওয়ামী লীগ নেতা খোকন পেদা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সামসুদ্দিন সরদার, ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বিল্লাল মৈশাল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রতন সরদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কালা সরকার, সাধারণ সম্পাদক জাফর খান, যুবলীগ নেতা বিল্লাল দর্জি, জুয়েল পাইক, হাসান, জাহাঙ্গীর মৃধ্যা, ফারুক মাঝি, ছাত্রলীগ নেতা রিয়াদ আল নাছের, তারেক মাহমুদ, সজিব আহম্মেদ, হারিস সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘যুগে যুগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সৃষ্টি হয় না। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দেব। মিথ্যাচারকারীরা জনসম্মুখে তাদের বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একটার পর একটা কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান সউদ আল নাছেরের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital