বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে রাজনৈতিক নতুন সমীকরণ!

শাহরাস্তিতে বিএনপির ইফতার মাহফিল

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:৩৮ পিএম
শাহরাস্তিতে বিএনপির ইফতার মাহফিল

ব্যারিষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তিতে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২২ মার্চ ২০২৫, শনিবার শাহরাস্তি সরকারি হাসপাতালের পাশে শাহ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন শুধুই একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং শাহরাস্তি-হাজীগঞ্জের রাজনৈতিক ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে।

এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং শাহরাস্তি-হাজীগঞ্জ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন। দীর্ঘদিনের অপেক্ষার পর দলীয় নেতা-কর্মীদের সরাসরি দিকনির্দেশনা দিতে এবং বিএনপির সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে তাঁর এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শাহরাস্তি-হাজীগঞ্জের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে এই আয়োজন। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক পুনর্গঠন ও আন্দোলনের প্রস্তুতি নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে নতুন রাজনৈতিক সমীকরণ গঠনের ইঙ্গিত দিচ্ছে এ সমাবেশ। স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, এটি শুধু একটি ইফতার মাহফিল নয়—এটি হবে আগামী দিনের রাজনীতির গেম চেঞ্জার।

Model Hospital

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মাহফিলের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে নিজেদের সংগঠিত করার একটি কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। এতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, যা বিএনপির ভবিষ্যৎ কর্মকৌশলে নতুন গতিপথ নির্ধারণ করবে। আয়োজকদের পক্ষ থেকে শাহরাস্তি ও হাজীগঞ্জের প্রতিটি নেতা-কর্মীকে এই মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এটি হবে সেই সমাবেশ, যেখানে ধানের শীষের বিজয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।