বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৮:১৫ পিএম
জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীরে ত্বরীকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-ক্বাদেরী (মাঃ জিঃ আঃ) হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফীজমে বিশ্বাসী “জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি” কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের সাহেদাপুর, নলুয়া, দৌলতপুর  শাখার আয়োজনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ ও প্রবাসের অনুদানে সংগঠনের সামাজিক উন্নয়ন মানব সেবার কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে নলুয়া বাজারের শহীদ উল্লাহ মেডিকেলের নিচতলায় অসহায় গরিব শতাধিক পরিবারে মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের স্থানীয় শাখা সভাপতি মাস্টার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও জনাব মুহাম্মদ রোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো: আমির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন্নবী সুমন, শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, নলুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান রিপন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবুল হোসেন শাহপুরী, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উপদেষ্টা জোবায়ের আল মাহমুদ দিপু, মামুন কিবরিয়া শাহপুরী, দুলাল মজুমদার, দুলাল পাটওয়ারী, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমূখ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ রোমান মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়সাল মিজি, সদস্য ছায়েদ হোসেন, হৃদয়, রকমত উল্লাহ ও ফাহাদ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি, রহিমানগর আঞ্চলিক শাখা সভাপতি মাওলানা আবু ইউসুফ আল- ক্বাদেরী শাহপুরী ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital