বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুদি দোকানে অভিনব কায়দায় চুরি কান্ডে ৩ চোর আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৮:২১ পিএম
শাহরাস্তিতে মুদি দোকানে অভিনব কায়দায় চুরি কান্ডে ৩ চোর আটক
শাহরাস্তিতে পাইকারি মুদি দোকানে অভিনব কায়দায় চুরি কান্ডে ৩চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শাহরাস্তি পৌর শহরের ঠাকুর বাজারে মেসার্স আলাউদ্দিন স্টোরে চুরির এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র ও দোকান মালিক সুত্রে জানা গেছে, ওই দোকানের কর্মচারী মোঃ আরমান হোসেন (২২) সু-কৌশলে তাদের গোডাউনের ভেতরে থেকে মালামাল লুটে নিয়ে একটি পিকআপ ভ্যানে তুলছিলেন। ওই সময় দোকান মালিকের পুত্র দোকানের মালামাল রক্ষিত গোডাউনের নিকট গেলে চুরির বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনি দোকান কর্মচারী আরমানকে পাকড়াও করে সেখান থেকে চার বস্তা চাল, দুই বস্তা চিনি ও একটি পিকআপ ভ্যান উদ্ধারপূর্বক আটক করেন।
বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে শাহারাস্তি মডেল থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আরমানকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ আরমান চুরির কথা স্বীকার করে তার দুই সহযোগীর নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ দুলাল (৩৮) ও মীর হোসেন (৪৬)-কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ২০০ লিটার সয়াবিন তেলের একটি ড্রাম, চারটি খালি তেলের ড্রাম, দুটি বালতিভর্তি ১৫ কেজি চিনি ও আরও বেশ কিছু সামগ্রী।
পরে অভিযুক্তদের বিষয়ে চুরির ঘটনায় দোকান মালিক থানায় হাজির হয়ে মামলা দায়ের করলে শাহরাস্তি থানায় মামলা নং-১৩, তারিখ: ১৬ মার্চ ২০২৫, ধারা: ৪৬১/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
দোকান মালিক আরো জানান, ওই  চক্র তার দোকানে দীর্ঘদিন চুরি কাজে লিপ্ত ছিল। এতে তিনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও চুরির অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।