বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোপনাঙ্গ কে টে দিলেন ভুক্তভোগী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:৫২ পিএম
স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোপনাঙ্গ কে টে দিলেন ভুক্তভোগী

এক গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সময় সেই নারী ওই লোকের গোপনাঙ্গ কেটে দেন বলে জানা যায়।

শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে ওই নারীর স্বামী থানায় মামলার প্রস্তুতি নেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁর স্বামী প্রতি রাতের মতো শনিবারও দায়িত্ব পালন করতে যান। এ সুযোগে লোকটি ঘরে ঢুকে তিন সন্তানের জননী এই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি তাঁর কাছে থাকা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন। এতে লোকটি আহত হয়ে পালিয়ে যায়।

ধর্ষণচেষ্টার শিকার ওই গৃহবধু জানান, তাঁরা পাশাপাশি বাড়িতে থাকেন। লোকটি অনেক দিন ধরে তাঁকে ‘কুপ্রস্তাব’ দিচ্ছিলেন। বিষয়টি তিনি তাঁর স্বামী ও স্বজনকে জানালে কেউ তাঁর কথা বিশ্বাস করেনি। এ কারণে তিনি আত্মরক্ষার জন্য নিজের কাছে সবসময় একটি ব্লেড রাখতেন। সেই ব্লেড দিয়েই ওই ব্যক্তির গোপনাঙ্গ আংশিক কেটেছেন।

Model Hospital

হাসপাতালে চিকিৎসাধীন লোকটি বলেন, গ্রামপুলিশের দায়িত্বে থাকা ওই নারীর স্বামীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই বছর আগে ভুক্তভোগীর স্বামী তাঁকে মারধর করে। এর জেরে শনিবার রাতে তাঁদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রী ও দুই অচেনা লোক ঘরে ঢুকিয়ে গোপনাঙ্গের আংশিক কেটেছেন। ভুক্তভোগীর স্বামী আওয়ামী লীগ সমর্থিত বলেও জানান তিনি।

রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক বাহারুল আলম বলেন, ‘আহত লোকটির গোপনাঙ্গের ২০ শতাংশ কাটা গেছে। সে এখন শঙ্কামুক্ত।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital