কচুয়া থানা পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক
কচুয়া থানায় বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান।

পরে জেলা প্রশাসক গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল।

এসময় জেলা প্রশাসক পুলিশের ব্যারাক, হাজতখানা, থানার রেজিস্ট্রার পর্যালোচনা সহ বিভিন্ন অপরাধ বিষয় নিয়ে আলাপ আলোচনা ও থানার অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এছাড়া কচুয়া থানার বিভিন্ন স্থাপনা গুলো ঘুরে ঘুরে দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, পুলিশ পরির্দশক ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম সহ আরো অনেকে।








