বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ২:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

এস. এম ইকবাল : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী মিছিল নিয়ে পৌরসভা মাঠে সমাবেশে এসে উপস্থিত হয়।

এরপর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাক বাংলো এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে, পৌরসভা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যারা সরকারের এইসব উন্নয়ন মূলক কর্মকান্ড সহ্য করতে পারেনা, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

Model Hospital

ফরিদগঞ্জের তৃনমুলের নেতৃবৃন্দ তা কখনো মেনে নেবে না। সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। কেউ অন্যায়ভাবে যদি ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা তাদের দাঁতভাঙ্গা জবাব দেবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।