বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আসন্ন ঈদে ট্রেন ও বাস যাত্রা নির্বিঘ্ন করতে ডাব্লিউবিবি ট্রাস্টের ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৪৬ পিএম
আসন্ন ঈদে ট্রেন ও বাস যাত্রা নির্বিঘ্ন করতে ডাব্লিউবিবি ট্রাস্টের ক্যাম্পেইন

ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ উদযাপনের জন্য নগরবাসী বাড়ি যায় এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে আসেন। যাত্রাকালে প্রতিদিন বাস ও ট্রেন স্টেশন প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম ঘটে। অতিরিক্ত যাত্রী চাপ, পরিবহনে শৃঙ্খলার অভাবে, অবাধে তামাকজাত দ্রব্যের ব্যবহার প্রতিনিয়ত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা সকল নাগরিকের অধিকার।

আসন্ন ঈদে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ২৫ মার্চ ২০২৫ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)  ট্রাস্ট এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এর উদ্যোগে কমলাপুর রেল স্টেশন ও আরামবাগ বাস স্টেশন প্রাঙ্গনে ক্যাম্পেইন পরিচালনা করা হয় ।

ক্যাম্পেইন থেকে ট্রেনে পাথর না ছোঁড়া এবং অতিরিক্ত যাত্রী হয়ে পরিহণ ও পারবহণের ছাদে ভ্রমণ না করা, ট্রেনের ভিতরে ময়লা না ফেলা, বাসের জানালা দিয়ে হাত বা মাথা বের না করা, যাত্রাপথে অপরিচিত কারো দেয়া খাবার গ্রহণ না করা, গাড়ি চালকদের নিদ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি না চালানো , শব্দ দূষণ রোধে অযথা গাড়ির হর্ণ বাজানো থেকে বিরত থাকা, গণপরিহণে ধূমপান হতে বিরত থাকা এবং নারী ও শিশুদের সুরক্ষায় আহবান জানানো হয়।

ডাব্লিউবিবি ট্রাস্ট ও আইডাব্লিউবি এর পক্ষ থেকে প্লাটফর্ম ও বাস স্টপেজগুলোতে মাইকিং এর মাধ্যমে যাত্রীসাধারণকে সচেতন করা এবং গণপরিবহনে যাতায়াত নিরাপদ ও সুশৃংখল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital