বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের পক্ষে ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:০৪ পিএম
কচুয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের পক্ষে ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষ থেকে কড়ইয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষ থেকে ইউনিয়ন বাসীকে ব্যানার ও পোস্টারের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা জানান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদ প্রার্থী দিদার হোসেন পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক মো. হাবীব, সদস্য সানাউল্লাহ্ ফরাজী ও বাবুল হোসেন।

ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদ প্রার্থী কাইয়ুম মুন্সী, সাধারণ সম্পাদক পদ প্রার্থী মাসুদ রানা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদপ্রার্থী মনির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন উপদেষ্টা পদপ্রার্থী মোতালেব হোসেন, ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী কাউছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রবিউল হোসেন, শাহপরান প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম।

Model Hospital

সদস্য সচিব ইমাম হোসেন পাটোয়ারী, আব্দুল কাদের সহ ৫নং ওয়ার্ড সভাপতি পদ প্রার্থী জসিম উদ্দীন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।