বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাওলানা মাকসুদুর রহমান 

শাসকগোষ্ঠী ৫৪ বছরে স্বাধীনতার স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৫৪ পিএম
শাসকগোষ্ঠী ৫৪ বছরে স্বাধীনতার স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক  মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার সাধীনতকে গলা টিপে হত্যা করেছে। শাসকদক ক্ষমতায় থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনলেও কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা আনলেও শিক্ষাঙ্গনগুলো আজও দলীয় ক্যাডারদের দখলমুক্ত হয়নি। বৈষম্য আজ সমাজের সর্বস্তরে বিস্তারলাভ করেছে। আমরা ২৪-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিজমের কবর রচিত হোক এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
প্রধান অতিথি আরও বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন সম্মেলন ও গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি হাফেজ মনির হোসেন বকাউলের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মাইনুদ্দীন দেওয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন, সদর যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সাইদুল ইসলাম সাদ্দাম, মাওলানা ফরিদুদ্দিন নেয়ামত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ তাজুল শেখ, মুহাম্মদ শফিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।