বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:০১ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে অতিথিবৃন্দ।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেনের পক্ষ থেকে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ হুমায়ুন কবির প্রধান।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ করিম রেজা সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব  এএসএম মনজুর আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,  নাছির আহমেদ মিলন, এ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার, সদস্য সচিব আমান উল্লাহ আমান,পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল ভূইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আব্দুল হাই, ওয়াজেদ আলী লিটন,বিএনপি নেতা ওবায়দুল্লাহ বলুন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব দুলাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক প্রধান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী মোঃ রশিদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,
এ সময় ইউনিয়ান ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital