বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:০২ এম
বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাতে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জামাতের খুতবাপুর্ব আলোচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শের বিকাশ ও সংরক্ষণ এবং বহু সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব সমন্বয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার অপরিহার্য্যতা তুলে ধরা হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে ঐতিহ্য অনুযায়ী মুসল্লিদের আপ্যায়ন করা হয়।

ঈদের জামাতে ইমামতি এবং মোনাজাত পরিচালনা করেন যুব ওলামা ফ্রন্টে কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মুফতি তরিকুল ইসলাম।

Model Hospital

জামার শেষে মিলাদ পরিচালনা করেন ইকবাল হোসেন আল কাদেরী ও গোলাম মোস্তফা।

চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান নামাজ শেষে দেশবাসী,মুসলিম উম্মাহ এবং বিশ্বের শান্তিকামী মানুষের প্রতি ঈদ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদুল ফিতরে সাম্য, ঐক্য ও খুশীর যে তাগিদ রয়েছে জাকের পার্টি সমাজের সর্বস্তরে তার প্রতিফলন চায়। স্নিগ্ধ প্রশান্তির বাংলাদেশ চায়।

তিনি সততা,নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম ও পরমত সহিষ্ণুতার সমাহারে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।