বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প অনুষ্ঠান‌

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:২৫ এম
কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প অনুষ্ঠান‌
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বুরগী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব কমিশনারের সাবেক চেয়ারম্যান ও সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, স্কাউট লিডার মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউট এডহক কমিটির সদস্য ডাঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম,বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মনির,বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ গাজী আল মাসুদ, তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাস্টার, বিশিষ্ট সমাজসেবক ডাঃ সৈয়দ আহমেদ  রিফাহী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, মনোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম মির্জা, ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকিরসহ স্কাউট কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital