বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ এম
কচুয়ায় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি” এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেছেন কচুয়া উপজেলার আঁকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন।
বুধবার বিকেলে পৌরসভা হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে সংগঠনের সদস্য হাবিব ফকির ও আরিফ হোসেন প্রধানের দিকনির্দেশনায়  বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান পাঠান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফকির,মাওলানা লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,  আব্দুর রশিদ মিয়াজী।
এসময় আবিদ আলী পাটোয়ার, মাহবুব আলম, সোহেল মীর, আব্দুল সাত্তার পাঠান, মাকসুদুল হাসান মিয়াজী, শফিকুল ইসলাম মিয়াজী, মোঃ কামাল হোসেন পাঠান,সহ সহ এলাকার গণমানব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,শরীর চর্চা ও খেলাধূলা যুব সমাজ সুস্থ্য রাখার উত্তম ব্যাবস্থা,বিশেষ করে মাদক,যুবকরা যত খেলাধূলা করবে তারা ততই মাদক থেকে দুরে থাকবে, আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আলোর দিশারী সমাজসেবা সংগঠন এমন একটি খেলার আয়োজন করেছেন। আশা করছি আগামিতেও এধরনে খেলার ব্যবস্থা করবেন।
ফুটবল টুর্নামেন্ট ৯০ মিনিট খেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ মধ্যে ফাইনাল খেলায় ২-১ এর ব্যবধানে অবিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বিবাহিত একাদশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।