বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৩১ পিএম
কচুয়ায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

কচুয়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামে ছয় বছরের শিশু কন্যা ধর্ষনের শিকার হযেছে।
শুক্রবার সকালে পুলিশ ধর্ষক ইউসুফ হোসেনকে (৩৬) আটক করেছে। ধর্ষিতাকে চাঁদপুর জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় উত্তেজিত জনতা ধর্ষকের  ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, কোয়া চাঁদপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে ধর্ষক ইউছুফ পাশের বাড়ীর ছয় বছরের শিশু কন্যাকে গত ২৬ শে মার্চ বুধবার সকালে প্রলোভন দেখিয়ে  ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে।
ওই শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে ৩০ শে মার্চ  তার মায়ের সাথে ধর্ষনের ঘটনাটি শেয়ার করেন। পরবর্তীতে তার মা তাকে চিকিৎসা করার জন্য চাঁদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করান।
ধর্ষিতার খালা মরিয়ম বেগম গতকাল শুক্রবার কচুয়া থানায় ধর্ষণের ঘটনাটি অবগত করলে ধর্ষক ইউসুফকে তার বাড়ী থেকে গ্রেফতার করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।