রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:০৩ পিএম
সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী

দৈনিক চাঁদপুর দর্পণের বার্তা সম্পাদক, সাপ্তাহিক ‘মতলবের জনপদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের মাতা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন পরিবার কল্যাণ সহকারী শোভা রানী দাসের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে ধর্মীয় নিয়মানুুযায়ী নিজ বাড়িতে ও মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

স্বর্গীয় শোভা রাণী দাসের স্বামীর নাম স্বর্গীয় নৃপেন্দ্র চন্দ্র দাস (প্রাক্তন ইউপি সদস্য)।

তিনি পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন এফপিআই। শোভা রাণী দাসের ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকন্দি গ্রামে।

Model Hospital

এদিকে স্বর্গীয় শোভা রাণী দাসের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে অজিত কুমার দাস।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ভোর সাড়ে ৩টায় তাঁর নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের পরলোক গমণ করেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।