বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কালেমা পড়ে বিয়ে দাবি করলেও নেই রেজিস্ট্রি

তালাকপ্রাপ্ত নারীর ঘরে পুলিশ কনস্টেবল নাছির

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:৪১ পিএম
তালাকপ্রাপ্ত নারীর ঘরে পুলিশ কনস্টেবল নাছির

তালাকপ্রাপ্ত নারীর ঘরে পুলিশ কনস্টেবল, কালেমা পড়ে বিয়ে দাবি করলেও দেখাতে পারেনি কোনো রেজিস্ট্রি।

রাজশাহীতে এক তালাকপ্রাপ্ত নারীর ঘর থেকে বিবস্ত্র অবস্থায় ওই পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে পুলিশ হেফাজতে মতিহার থানায় রয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। কনস্টেবল নাছির রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

Model Hospital

তাদের এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ওই নারী ও পুলিশ সদস্যের দাবি- তারা কালেমা পড়ে বিয়ে করেছেন। তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাসাভাড়া নিয়ে থাকতেন। তবে ওই নারী ডিভোর্সী। তারা রাতে নগরীর বাদুরতলা এলাকার মায়ের বাসায় গিয়েছিলেন। এই বাড়িতে তাদের ধরে ফেলে স্থানীয়রা।

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দু’জন সাক্ষী রয়েছে। এছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোনো কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital