বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা : গ্রেপ্তার ২

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৭:৪২ পিএম
কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা : গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত সুমন ও মহসিন।

চাঁদপুরের কচুয়ায় গণধর্ষণের মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কচুয়া থানার একটি  মামলা দায়ের করেন  ভিকটিম, যাহার মামলা নং-০১।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সুমন (৩১), পিতা মৃত বাবুল মিয়ার ছেলে  ও মোঃ মহসিন (২৮) পিতা আঃ হালিমের ছেলে।  উভয় হাড়িচাইল (মুন্সি বাড়ী)।
এজাহার সূত্রে জানা যায়,  ভিকটিম এর বড় ছেলে ইব্রাহিম (১০) গত ১৭ এপ্রিল ২০২৫ ইং  বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজ করতে করতে সন্ধ্যা আনুমানিক ৭টার সময় কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল (মুন্সি বাড়ী) যায়। এসময় সুমন ও মহসিন  ভিকটিমকে বলে আপনার ছেলেকে আরিফ এর পরিত্যক্ত বসত ঘরের ভিতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভিকটিম তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যায়। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে ঝাপটে ধরে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
 এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেছে। মামলার পর থেকে তারা পলাতক ছিল। বৃহস্পতিবার ১ মে ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা রুজু করা হয়। সুমন ও মহসিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital