বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পিতার ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২০ পিএম
ফরিদগঞ্জের সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পিতার ইন্তেকাল

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুল আলী পাটওয়ারী (৯৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি —রাজেউন)।

১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকা ফিজি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি, প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন এবং পাশাপাশি তিনি বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রতিষ্ঠাতা, কারিমিয়া আহাম্মদিয়া হিফয্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাড়াও ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।

আগামী কাল বুধবার বাদ যোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে তার ছেলে ইমাম হোসেন পাটওয়ারী নিশ্চিত করেছেন।

Model Hospital

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারন সম্পাদক আঃ ছোবহান লিটন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা ও সদ্যস সচিব আব্দুল মতিন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital