বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উৎস্বর্গ : মা ডাঃ আছমা বেগম কে

মায়ের প্রতি ভালোবাসা

মোঃ সাফওয়ান মুতাছিম আদিব প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:১৯ এম
মায়ের প্রতি ভালোবাসা
আবার পৃথিবীর বুকে ফিরে এলো সে স্ব- মহিমার দিন
যেন পাখিরা গান গায় কিচির মিচির
 আজ খোলা সব স্বর্গের দ্বার
ফিরে এলো মা দিবস আবার।
মা ডাকটি খুবই সু-মধুর
যেনো অদ্বিতীয় গানের চেনা সুর
সে যেনো কোন ফোটা গোলাপ ফুল
কর্মেও জ্ঞানেও অতুল।
জন্ম নিয়েছিলাম তারই গর্ভ ঘরে
বিষাদ ও অক্লান্ত পরিশ্রমে আমায়
লালন-পালন করে।
অতন্দ্র হয়ে রাত্রি অতিবাহিত করে
শিখিয়েছিলো ভাষা আমায় তারপরে।
কতই না স্নেহ আদর সে করতো
প্রতিটিক্ষনে আমার সেবায় পড়ে থাকতো।
তার বদলে আমার প্রতিদান শুধু আংশীক
আমিই অধম তার কষ্ট অধিক।
তাই আমার এই মিনতি
ক্ষমা করে দাও সব ভুল ভ্রান্তি
যতো করেছি অন্যায় অবিচার
তোমার ক্ষমায় মাগো পাবো আমি পার।
হৃদয় থেকে তোমায় সহস্র সালাম
তোমার মতো আর কেউ নেই আমার।
বাকিটা জীবন হোক তোমার হাসি- প্রফুল্ল
তোমার চেয়ে অধিক নেই যে কারো মূল্য।
তুমি যে বাড়িতে যাও তাই হয় সুখের ঘর
তোমার মুখের বাণী মাগো অবিনশ্বর।
তুমি যেনো এক অপ্রতিম সৌন্দর্যময়ী প্রসূন
শেষ হবেনা বলে তোমার যতো গুন
তুমিই সেই মহীয়সী নারী।
মা দিবসে হৃদয়ের গভীর থেকে তোমাকে জানাই হাজারো শ্রদ্ধা ও ভালোবাসা।
♦ মোঃ সাফওয়ান মুতাছিম আদিব
৮ম শ্রেণী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।