বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলিমে ট্যালেন্টপুলে বৃত্তি ও ফাজিল জিপিএ ৫ পেয়েছে ৩জন 

কচুয়া মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শীর্ষে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:৩৫ পিএম
কচুয়া মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শীর্ষে

কচুয়ার মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা।

কচুয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল  (ডিগ্রী) মাদ্রাসা শিক্ষার্থীরা এবারো পূর্বের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।
এবারের আলিম পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি ও ফাজিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের পাশাপাশি  জিপিএ ৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
আলিম পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ইবরাত জাহান নাবিলা।  ফাজিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন , শিক্ষার্থী রুবাইয়া আক্তার , শাহেলা আক্তার ও নাঈমা আক্তার।
মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা ১৯২০ সালে প্রতিষ্ঠা পর থেকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে লেখাপড়া মানোন্নয়নে সেরা প্রতিষ্ঠান হিসেবে  কয়েকবার সাফল্য অর্জন করেছেন। তাই ধারাবাহিকতা এবারও দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় শতভাগ সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ ৫ পেয়েছেন অনেক শিক্ষার্থীরা।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু  জানান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকার সার্বিক প্রচেষ্টা এবং ক্লাস নির্ভর লেখাপড়ার পাঠদানে মান্নোয়নের ফলে প্রতি বছরই এ প্রতিষ্ঠান থেকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় অসাধারণ ও অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে।
অতীতের মতো এবছরও মাদরাসার শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় শতভাগ পাস করে একজন ট্যালেন্টপুলে বৃত্তি ও ফাজিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের পাশাপাশি জিপিএ ৫ পেয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রেখেছে। আমাদের শিক্ষকদের প্রচেষ্টা লেখাপড়ার মানোন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসহাক খান  বলেন, মাদরাসা বোর্ড কর্তৃক প্রকাশিত আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্যে অর্জন করে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা।
এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মাদরাসা শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, মাদরাসার ধারাবাহিক কৃতিত্বপূর্ণ সাফল্য ও অগ্রযাত্রা ধরে রাখতে তিনি সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital