শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইলন মাস্কের সঙ্গে ‘সম্পর্ক শেষ’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫, ১১:৪৯ এম
ইলন মাস্কের সঙ্গে ‘সম্পর্ক শেষ’ বললেন ট্রাম্প

সম্প্রতি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। এসব আলোচনার অবসান ঘটিয়ে এবার নিজেই সম্পর্ক ছিন্ন হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।

রোববার (৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়— ইলন মাস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক কি শেষ হয়ে গেছে? উত্তরে তিনি সংক্ষেপে বলেন, “আমার ধারণা, হ্যাঁ।” সম্পর্ক মেরামতের কোনো ইচ্ছা আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “না।”

সম্প্রতি একাধিক ইস্যুতে ট্রাম্প ও মাস্কের মধ্যে সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’–এর তীব্র সমালোচনা করেন মাস্ক। তার দাবি, এই বিল বাস্তবায়িত হলে মার্কিন বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে এবং সরকারি ব্যয় কমাতে তার গঠিত সংস্থা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ)’–এর কার্যক্রম ভেস্তে যাবে।

১২৯ দিন ডোজ-এর দায়িত্বে থাকার পর পদত্যাগ করেন মাস্ক। এরপর এক্স-এ (সাবেক টুইটার) তিনি বিলটিকে “জঘন্য কলঙ্ক” বলে অভিহিত করেন, যদিও সেখানে সরাসরি ট্রাম্পের নাম নেননি।

Model Hospital

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, মাস্কের আচরণে তিনি “হতাশ”। এর পাল্টা জবাবে মাস্ক দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে তার সমর্থন না পেলে ট্রাম্প হেরে যেতেন। এমনকি মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দেন— যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন এবং এপস্টাইনের আইনজীবী তা অস্বীকার করেন।

সবশেষে, ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাস্ককে “পাগল” বলে আখ্যা দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন, মাস্কের প্রতিষ্ঠানসমূহের ফেডারেল চুক্তি বাতিল করে দেওয়া হতে পারে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।