শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের টর্চের আলোতে ৮ কি.মি. পথ চললো ট্রেন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের টর্চের আলোতে ৮ কি.মি. পথ চললো ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় প্রায় ৮ কিলোমিটার রেলপথ অতিক্রম করেছে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন।

শনিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ১৫ মিনিট দেরিতে আশুগঞ্জ স্টেশন ছাড়ে। তালশহর স্টেশন অতিক্রম করার পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লোকোমোটিভে (ইঞ্জিনে)। এরপর ধীরগতিতে ট্রেন চলতে থাকে। এই অবস্থায় ইঞ্জিনের হেডলাইটও নষ্ট হয়ে যায়।

ফলে একমাত্র ভরসা ছিল চালকের মোবাইল ফোনের টর্চলাইট। সেই আলো এবং হর্ন বাজিয়ে সতর্ক সংকেত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত ট্রেনটি নিয়ে যান চালক। এভাবে প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্ধকারে ট্রেনের ধীর গতি ও দীর্ঘ যাত্রায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।

Model Hospital

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন বলেন, ট্রেনটি তালশহর পার হওয়ার পরই সমস্যা দেখা দেয়। পরে আরেকটি লোকোমোটিভ আখাউড়া থেকে এনে ট্রেনটিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানে পাঠানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital