সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজিগঞ্জে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৭ পিএম
হাজিগঞ্জে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত
এইচ.এম নিজাম : চাঁদপুরের হাজিগঞ্জে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত হয়েছে।
৪ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও বিরন বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেপারি বাড়ির তাফাজ্জল হোসেন বেপারীর স্ত্রী শাহনাজ বেগম (৪০), মেয়ে সারমীন বেগম (২৩), আইরিন (১৮) ও লাবনী (১৬)। ত্রিফল নাইনে খবর পেয়ে হাজীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অপর পক্ষ থেকেও তাসলিমা বেগম (৩২) নামে এক নারী আহত হয়েছে বলে জানানো হয়।

আহত তাফাজ্জল হোসেন বেপারীর স্ত্রী শাহনাজ বেগম জানান, শুক্রবার সকালে প্রতিবেশী সিরাজ বেপারীর স্ত্রী তাছলিমা বেগম (৩২) তার আত্মীয়দের নিয়ে আমাদের বাড়ির বাউন্ডারী বেড়া ভেঙ্গে ফেলে। আমি বাধা দিতে গেলে, তাছলিমা বেগম, সেলিম বেপারী, মোস্তফা বেপারী, ইশা বেপারী, মুসা বেপারী, শিখা ও শ্রাবণীসহ বেশ কয়েকজন মিলে আমার উপর হামলা করে।

Model Hospital

এসময় আমাকে বাঁচাতে স্কুল পড়ুয়া ছোট মেয়ে এগিয়ে এলে তাকেও মারধর করে। খবর পেয়ে আমার বড় দুই মেয়ে শ্বশুর-বাড়ি থেকে ছুটে আসলে উল্লেখিতরা তাদেরকেও ব্যাপকভাবে পিটিয়ে আহত করে এবং আমাদের বসত ঘরে ভাংচুর ও লুটপাট করে।

শাহনাজ বেগমের বড় মেয়ে শারমিন বেগম বলেন, প্রতিবেশী সিরাজ বেপারীর লোকজন আমাদের জমি দখল করতে বিভিন্ন সময় আমাদের ওপর হামলা করে। আমরা আদালতে বেশ কয়েকটি মামলা করেছি। কিছুদিন আগে আদালত থেকে বিষয়টি মীমাংসা করার জন্য রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে বসার জন্য কয়েকবার নোটিশ করেছে। কিন্তু তারা পুলিশ, আদালত এবং চেয়ারম্যানসহ কাউকেই পাত্তা দিচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের দুই বোন শিখা ও শ্রাবনী জানান, তারা আমাদের জায়গায় বেড়া দিচ্ছিলো। আমার মা তাছলিমা বেগম বাধা দেয়। এসময় তারা বহিরাগত লোকদের নিয়ে আমার মাকে মার ধর করে। খবর পেয়ে আমার চাচা ও চাচাতো ভাইরা ছুটে এলে তাদের চোখেমুখে মরিচ গুড়া ঢেলে দেয়।

শাহনাজ বেগমকে রক্তাক্ত জখম করার বিষয়ে তারা বলেন, তারা মামলা করার জন্য নিজেরা মুখে রঙ দিয়ে নাটক সাজিয়েছে। উল্লেখিতরাই হামলা এবং ভাংচুর করেছে।

হাজিগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। উভয় পক্ষকে শান্ত করেছি। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।