বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:২৪ পিএম
হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ

চাঁদপুরের হাজীগরঞ্জ বন্যর্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরন করেন সেনাবাহিনী।

হাজীগঞ্জে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গত অসহায় পরিবারের ৬ জনকে ঢেউটিন ও নগদ টাকা, ৭ জনকে গবাদিপশু খাদ্য  প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পাইলট হাইস্কুলে মাঠে এসব সামগ্রী বিতরন করা হয়।
গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণের সময় প্রধান অতিধি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর)।
উপস্থিত ছিলেন মেজর আরিফ, উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, হাজীগঞ্জ থানা ওসি মহীউদ্দিন ফারুক,  হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ আবু সাঈদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাজহারুল,  হাজীগঞ্জ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।
হাজীগঞ্জ ও আশ-পাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল ও গবাদিপশু পালনে বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়।
বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এসকল এলাকায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital