বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে স্বর্ণালংকারসহ পালালেন বড় ভাই

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:২৬ পিএম
ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে স্বর্ণালংকারসহ পালালেন বড় ভাই

ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বড় ভাইয়ের বিরুদ্ধে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। যার ফলে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযুক্ত ভাসুর হলেন একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী (৫৮) এবং পালিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননী বিথীকা রানী (৩৮), যিনি পেশায় কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জুন বিথীকা রানী ঘরে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি অসিম মিস্ত্রীর সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উত্তম মিস্ত্রী বলেন, বাজার থেকে ফিরে এসে দেখি ঘরে তালা, চাবি নিচে রাখা। ছেলে-মেয়েরা জানায় মা নেই। পরে জানতে পারি, আমার চাচাতো ভাই অসিম প্রায়ই আমাদের বাসায় যেতেন। সেই সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এখন সে আমার স্ত্রীকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়েছে।

Model Hospital

তিনি আরও বলেন, আমি কোনো দিন কল্পনাই করতে পারিনি আমার বড় চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে পারে। আমার সংসার তছনছ হয়ে গেলো।

এ ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও অবমাননাকর। এমন কর্মকাণ্ডে সামাজিক বন্ধন ও পারিবারিক বিশ্বাসে ধস নেমেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিষয়ে উত্তম মিস্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital