বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের কর্মী সংখ্যা বাড়ান বললেন পুলিশ কর্মকর্তা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৩৫ পিএম
জামায়াতের কর্মী সংখ্যা বাড়ান বললেন পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৭ আসনের উদ্যোগে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির কর্মী সংখ্যা বাড়াতে বলেছেন পুলিশের এক কর্মকর্তা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমরা যতটুকু পারি মানুষের সেবা করে যেতে পারি এটাই আমাদের স্বার্থ। আর আমাদের আসল উদ্দেশ্য পরকাল, এই দুনিয়ার মধ্যে তো কিছু না।

সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের চেষ্টা থাকবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের কল্যাণে বাংলাদেশকে যেন একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুরো দেশটা বিক্রি করে ফেলছে। আপনারা সবই জানেন এর বর্ণনা দেওয়ার দরকার নাই। পত্রপত্রিকা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন।

Model Hospital

এখন সময় এসেছে আমরা যেন কাজ করতে পারি। কাজ করে দেশপ্রেমিক যারা দেশের জন্য, মানুষের জন্য ডেডিকেটেড আমরা সে ধরনের লোককে নির্বাচিত করতে চাই। আপনারা যারা যুবক সম্প্রদায় আছেন এলাকায় কাজ করবেন। কর্মী সংখ্যা বাড়াবেন, সৎ লোকের সংখ্যা বাড়াবেন।

বুঝাবেন সৎ লোক দেশ না চালালে হক হালালে দুঃখ যাইবে না কোন কালে। ঠিক আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital