শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

চাঁদপুর সাহিত্য একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:১২ পিএম
চাঁদপুর সাহিত্য একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যদের স্মরণ করা হয়েছে।
৬ জুলাই, রোববার বাদ মাগরিব চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল-আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি কাদের পলাশ, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফী, সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য  অধ্যাপক রুহল আমি, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী ও আব্দুল গণি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির গবেষণা পরিচালক কবি মোহাম্মদ ফরিদ হাসান, নির্বাহী সদস্য মির্জা জাকির, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, উজ্জ্বল হোসাইনসহ একাডেমির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য একাডেমির আজকের এই পথচলায় যেসব গুণীজন, লেখক, গবেষক, কবি ও সাহিত্যপ্রেমী প্রাণ ঢেলে কাজ করেছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের স্মরণ করা শুধু কর্তব্য নয়, দায়িত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
চাঁদপুর সাহিত্য একাডেমি তাদের ৪ দশকের কাছাকাছি এই দীর্ঘ সাহিত্যযাত্রায় নতুন প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আগামীতেও কাজ করে যাবে এমন প্রত্যাশা সকলের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital