বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কবি প্রাবন্ধিক লেখক মোহাম্মদ

ইমাদ উদ্দীনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:২৪ পিএম
ইমাদ উদ্দীনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভাষাবিজ্ঞানী, জ্ঞান তাপস, বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ( রাহ:) স্মরণে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ ষোড়শ জাতীয় সেমিনার ২০২৫।
চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে সেমিনারে দেশে বরেন্য লেখক গবেষক ইতিহাসবিদ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। সভায় ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে।
বিশেষ কারনে সেমিনারে কবি লেখক গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দীন অনুপস্থিত ছিলেন।
১১ জুলাই ২০২৫  বিকেলে মোহাম্মদ ইমাদ উদ্দিন কে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি ) প্রতিষ্ঠাতা ও সভাপতি,  বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন এই পুরস্কার ও সম্মান পত্র তুলেদেন।
উল্লেখ যে, মোহাম্মদ ইমাদ উদ্দীন চন্দনাইশ চট্টগ্রামের কৃতীপুরুষ, জগৎবিখ্যাত শিক্ষাবিদ ও মুহাদ্দিস, ঢাকা সরকারি আলিয়া ও সিলেট সরকারি  আলিয়ার প্রাক্তন মুহাদ্দিস, অধ্যাপক আল্লামা ফখরুদ্দিন ( রাহ:) এর কনিষ্ঠ সন্তান, সে তরুন ব্যাংকার ও উন্নয়ন সংগঠক। (বিজ্ঞপ্তি)

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital