বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল চাঁদপুরের জাফরানি স্পোর্টিং ক্লাব

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:২৭ পিএম
মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল চাঁদপুরের জাফরানি স্পোর্টিং ক্লাব
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ এ স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট হয়ে শক্তিশালী মালয়েশিয়া দলের সাথে ফাইনাল অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনাপূর্ণ ম্যচটিতে খেলার ৩৫ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া এবং প্রথমবারের মতো অংশগ্রহন করেই রানার্স আপ হয় বাংলাদেশ।
লালিগা ইয়ুথ টুর্নামেন্টে এই প্রথমবার বাংলাদেশ থেকে হ্যালো সুপারষ্টারস মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে অনলাইন নিবন্ধনকরত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি-তে চুলচেরা বিশ্লেষনের পর অনুর্ধ- ১৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চাঁদপুরের জাফরানি স্পোর্টিং ক্লাব কে লালিগা ইয়ুথ টুর্ণামেন্ট অনুমতি প্রদান করে।
 
হ্যালো সুপারষ্টারস এর সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ জুলাই বাংলাদেশ দলটি মালয়েশিয়ায় গমন করে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউ পি এম স্টেডিয়ামে অনুর্ধ-১৬ প্রতিযোগি দেশ স্পেন, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়াকে পিছনে ফেলে প্রথমবারেই লা-লিগা আয়োজনে অংশগ্রহন করে রানার্স আপ হয়ে ইতিহাস সৃষ্টি করে।
রানার্স আপ দল হিসেবে বাংলাদেশকে ট্রফি তুলে দিতে গিয়ে লা-লিগার আয়োজক ড্যনিয়েল ওং, বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫- প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য হ্যালো সুপারস্টারস এর উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে ধন্যবাদ জানান।
ড. কামরুলের নিরলস চেষ্টা ও তার আন্তর্জাতিক পরিচিতি লা-লিগা ইয়ুথ টুর্ণামেন্ট ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহনে সহায়ক ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, চাঁদপুরের কৃতি সন্তান, আর্ন্তজাতিক প্রযুক্তিবিদ ও শিল্পপতি এবং সাবেক সেনা কর্মকর্তা ড. কামরুল আহসান চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে জাফরানি স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital