বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪০ বছরের গৃহবধূর সঙ্গে পালিয়েছে ১৭ বছরের কিশোর

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২:৩৯ পিএম
৪০ বছরের গৃহবধূর সঙ্গে পালিয়েছে ১৭ বছরের কিশোর

ঝিনাইদহে তাসলিমা খাতুন (৪০) নামের তিন সন্তানের জননী হঠাৎ নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাসলিমা ও ওই কিশোরের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।

আইন অনুযায়ী, কিশোরের বয়স ১৭ হওয়ায় সে এখনো নাবালক। ফলে তার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর শারীরিক বা মানসিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু যৌন নির্যাতন দমন আইনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি বলেন, ‘গত ১১ জুলাই রাতে আমার স্ত্রীকে একাধিকবার ঘরের পাশে ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। এরপর ১২ জুলাই ভোরে তারা উভয়েই বাড়ি থেকে চলে যায়। আমার তিন শিশু সন্তানকে রেখেই চলে গেছে আমার স্ত্রী।’

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ নিয়ে পুলিশ কাজ করছে।’

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।