বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার ‘লস্কর’ সিনেমায়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৩৫ পিএম
চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার ‘লস্কর’ সিনেমায়

দেশীয় চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ়ভাবে গড়ে তুলেছেন জনপ্রিয় না।য়ক সংগ্রাম খান। “অন্তরে প্রেমের জ্বালা” ও “এক পায়ে নুপুর” সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছেন। এছাড়া “কি মায়া লাগাইয়া গেলো গো” গানে তার প্রাণবন্ত উপস্থিতিও দর্শকপ্রিয়তা পেয়েছে।

এই ধারাবাহিক সাফল্যের পথ ধরে সংগ্রাম খান এবার চুক্তিবদ্ধ হয়েছেন ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত প্রথম চলচ্চিত্র “লস্কর”-এ।

ইলমাছ মুভিজ-এর কর্ণধার পরিচালক ইলিয়াস হুসাইন বলেন, “লস্কর একটি কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার মিশ্রণে নির্মিত সমাজ সচেতন এবং বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। এতে থাকবে থ্রিল, আবেগ এবং অ্যাকশন সব মিলিয়ে এক সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজ।”

তিনি আরও বলেন“এই চলচ্চিত্রটি নির্মাণে আমাকে পাশে থেকে সহযোগিতা করছেন প্রতিভাবান ও মেধাবী ব্যক্তিত্ব আশাদুজ্জামান জনি এবং আমার বন্ধু হাসমত হাসু ভাই। সংগ্রাম খানের বিরুদ্ধে মুখোমুখি অভিনয়ে তারাও সাড়া জাগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

Model Hospital

চলচ্চিত্রটির শুটিং হবে দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। ইতোমধ্যে ছবির মহরত সম্পন্ন হয়েছে এবং প্রি-প্রোডাকশন চলছে জোরেশোরে। তবে সবচেয়ে বড় চমক চলচ্চিত্রটির নায়িকা কে হবেন, তা এখনও গোপন রাখা হয়েছে, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

নায়ক সংগ্রাম খান বলেন, আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘লস্কর’ এমন একটি গল্প, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। ইলিয়াস ভাই খুব ভিন্ন ধরনের একটি ভাবনা নিয়ে কাজ করছেন এটা দর্শকদের মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।” সবকিছু ঠিক থাকলে, “লস্কর” মুক্তি পাবে আগামী বছর, যা হতে যাচ্ছে ইলমাছ মুভিজ ও সংগ্রাম খানের ক্যারিয়ারের অন্যতম বড় পদক্ষেপ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital